উদ্বোধনের জন্য তৈরি তৃতীয় টার্মিনাল

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম

উদ্বোধনের জন্য প্রস্তুত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, প্রকল্পটির ৮৯ শতাংশ কাজ শেষ।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন। আর যাত্রীদের জন্য টার্মিনালটি পুরোপুরি প্রস্তুত হবে ২০২৪ সালে। জাতীয় ফুল শাপলার আদলে সেজেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। বলা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলেই এটি তৈরি হয়েছে।

দুই লাখ ৩০ হাজার বর্গমিটারের এই টার্মিনালে যাত্রীদের হাটার কষ্ট দূর করবে চলন্ত হাটার পথ। দীর্ঘ লাইনের কষ্ট এড়াতে থাকছে ১১৫টি চেক ইন কাউন্টার ও ৬৪টি ইমিগ্রেশন কাউন্টার। লাগেজ টানার জন্য থাকবে ১৬টি কনভেয়ার বেল্ট। সব মিলে যাত্রীদের বিশ্বের যে কোন আধুনিক বিমানবন্দরের অনুভূতি দিতে প্রস্তুত হচ্ছে তৃতীয় টার্মিনাল। এরিমধ্যে শেষ হয়েছে ৮৯ শতাংশ কাজ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এটির আংশিক উদ্বোধন করবেন; তার আগেই শেষ হবে ৯০ শতাংশ।

সোমবার সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের চেয়ারম্যান এম. মফিদুর রহমান জানালেন, তৃতীয় টামিনালে যাত্রী সেবা বাড়াতে বিদেশি কোম্পানিকে এর পরিচালনার দায়িত্ব দেয়া হবে। এতে যাত্রী সেবার মান বাড়বে। বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা, জিনিস পত্র চুরি ও সার্বিক সেবা নিয়ে যাত্রীদের অভিযোগ বন্ধ হবে।

দৃষ্টিনন্দন থার্ড টার্মিনালের সাজসজ্জা দেখাতে শনিবার টার্মিনালের ভেতরেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ও নির্দিষ্ট সংখ্যক অতিথি যোগ দেবেন এই অনুষ্ঠানে।

বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী আসা যাওয়া করে। নতুন টার্মিনাল উদ্বোধনের পর দ্বিগুন যাত্রী চলাচল করতে পারবেন। প্রকল্পটি ব্যায় হচ্ছে প্রায় ২২ হাজার কোটি টাকা।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর