রিজার্ভ সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে না: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০২:৩২ পিএম

যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে রিজার্ভ সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর, কৃষিবিদ ইনস্টিটিউটে “বাংলাদেশ ডেভেলপমেন্ট ডায়ালগের” উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, সময়ের সাথে রিভার্জ সংকট কেটে যাবে। সঠিকভাবে কাজ করা গেলে রিজার্ভ সংকট কাটিয়ে উঠতে বেশি সময় লাগবে না।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বে তেলের দাম আবারও বাড়তে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংঘাতের কারণে দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে মূল্যস্ফীতির উপর নতুন করে চাপ তৈরি করতে পারে। দাম যদি বাড়ে তাহলে বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি।

ঢাকা শহরের অসহনীয় যানজট প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা উন্নয়ন চাই কিন্তু উন্নয়নের ব্যথা সহ্য করতে পারি না। পাশের দেশ ভারত ও থাইল্যান্ডের ট্রাফিক পরিস্থিতি ভয়াবহ ছিল। কিন্তু এখন নেই। আমাদের সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, উন্নয়নের জন্য এখন একটু যানজট হজম করতে হবে। কিছুদিন পরই এর সুবিধা পাবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়ছে জ্বালানি তেলের সরবরাহ ও দামে।  

দেশের নিত্যপণ্যের বাজার ও সার্বিক মূল্যস্ফীতিতে নতুন করে অস্থিরতা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর।

ব্র্যাক ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করে সোশ্যাল ইনোভেশন ফর ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংস্থা।

একাত্তর/এআর
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। 
আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, দুর্নীতি একদিনেই বন্ধ করা যাবে না।
টানা ১০ বছর মন্ত্রিপরিষদের সদস্য থাকার পর এবার দায়িত্ব পাননি পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের কয়েকঘণ্টা আগে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর