বিদায় বেলা যা বললেন পরিকল্পনামন্ত্রী মান্নান

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০২:১৮ পিএম

টানা ১০ বছর মন্ত্রিপরিষদের সদস্য থাকার পর এবার দায়িত্ব পাননি পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের কয়েকঘণ্টা আগে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

সরকার কতটুকু অর্জন করেছে, কোথায় গুরুত্ব দিতে হবে, ভবিষ্যতে কোন কোন খাতে মেগা পরিকল্পনা প্রয়োজন তা নিয়ে নিজের ভাবনা সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন আব্দুল মান্নান।

পরিকল্পনা কমিশনের শেষ কর্মদিবসে তিনি বলেন, বর্তমান সরকার গ্রামে মানুষের দিকে নজর দিয়েছে। তবে গ্রামমুখী নীতি আরো বাড়ানো দরকার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরি মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

৩৭ সদস্যের নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর তালিকা থেকে বাদ পড়েছেন আগের মন্ত্রিসভার ১৪ মন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী ও দুইজন উপমন্ত্রী।

আর নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় নতুনভাবে যুক্ত হচ্ছেন ১৪ জন। এর বাইরে কয়েকজনকে আবার নতুন দায়িত্ব দিয়ে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হচ্ছে।

আব্দুল মান্নান বলেন, রেললাইনকে ডাবল ট্র্যাকে উন্নীত করা, দ্বিতীয় পদ্মা সেতু, টানেল নির্মাণসহ দেশের অবকাঠামো উন্নয়নে আরো বেশ কয়েকটি মেগা প্রকল্প নেওয়া জরুরি।

নতুন মন্ত্রীকে স্বাগত জানিয়ে আব্দুল মান্নান বলেন, নতুন যিনি এ মন্ত্রণালয়ে দায়িত্বে আসবেন, তিনি দারুণ কর্মপরিবেশ পাবেন।

১৯৪৬ সালে সুনামগঞ্জ জেলার ডুংরিয়া গ্রামে জন্মগ্রহণ করা আব্দুল মান্নান ১৯৭৪ সালে তদানীন্তন সিএসপি ক্যাডারে যোগ দেন।

আব্দুল মান্নান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং এনজিও ব্যুরোতে মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।
জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে ২০০৩ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন।

আব্দুল মান্নান ২০০৫ সালে আওয়ামী লীগে যোগ দেন। এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা চারবার সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান।

সাবেক এই আমলা ২০১৪ সালে অর্থমন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এর কিছুদিন পর তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। একাদশ সংসদ নির্বাচনের পর তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হন। 

আরবি
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হলেন যুক্ত আরও চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার মেয়াদ ১৮০ দিন পূর্ণ হয়েছে। এর আগেই মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়া এবং দায়িত্বে রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর