সরকারি ক্রয় আরও প্রতিযোগিতাপূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ পিএম

সরকারি ক্রয় আরও প্রতিযোগিতাপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য ক্রয় পদ্ধতিকে আরও উন্মুক্ত করতে এ সংক্রান্ত বিধির পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সরকারপ্রধান এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশেষ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের যে সরকারি ক্রয়টা হয়, সেখানে প্রতিযোগিতা যাতে আরও উন্মুক্ত, আরও বেশি অবাধ হয়, সেটি নিশ্চিত করতে বলেছেন।

তিনি আরও বলেন, দেখা যায় যে, অনেক কোম্পানি তার সামর্থ্য নেই তারপরও তারাই কাজ পেয়ে যাচ্ছে। আমাদের উন্নয়ন কার্যক্রম অনেক বিলম্ব হচ্ছে। এ থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানের পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন, যাতে করে প্রতিযোগিতা উন্মুক্ত হয়, ভালো হয় এবং যাতে করে উন্নয়নমূলক কাজ আমরা দ্রুত সম্পন্ন করতে পারি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তাবায়নে এখন আইএমইডি কাজ করবে। খুব দ্রুত তারা কাজ করে এই পরিবর্তন করবে।

কেএসএইচ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর