বুধবার উদ্বোধন হচ্ছে খুলনা-মোংলা রেলপথ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম

দীর্ঘ অপেক্ষার পর রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে মোংলা বন্দর। বুধবার ভার্চুয়ালি মোংলা-খুলনা রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভার্চুয়ালি যোগ দিতে পারেন। এই রেলপথ চালু হলে গতিশীল হবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি।

মোংলা বন্দরকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করতে ২০১৬ সালে শুরু হয় খুলনা-মোংলা রেলপথ নির্মাণ। ২০১৯ সালে শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ দফা সময় বাড়িয়ে নির্মাণ কাজ শেষ হলো ২০২৩ সালের অক্টোবরে।

খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৬৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে রয়েছে রূপসা নদীর ওপর ৫.১৩ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু, ১০৭টি ছোট-বড় কালভার্ট, ৯টি আন্ডারপাস ও ১১ টি স্টেশন।

মোংলা-খুলনা রেলপথ ঘিরে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে খুলছে নতুন সম্ভাবনার দুয়ার। রাজধানীসহ সারাদেশের সাথে সহজ হয়ে যাবে মোংলা বন্দরের যোগাযোগ।

বহুল কাঙ্ক্ষিত এই রেলপথ ১ নভেম্বর ভাচুর্য়ালি উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি প্রকল্প পরিদর্শনে এসে রেলমন্ত্রী বলেন, রেলপথ চালু হলে মোংলা বন্দরের সাথে ভারত, ভূটান ও নেপালের ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে।

পহেলা নভেম্বর একই সাথে শুরু হবে পদ্মা রেল সেতুর উপর দিয়ে খুলনা-ঢাকা ট্রেন চলাচল।খুলনা থেকে ট্রেন ছেড়ে কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা হয়ে ঢাকায় চলবে ট্রেন।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর