গাবতলী থেকে ছাড়েনি কোন দূরপাল্লার বাস 

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে গাবতলী টার্মিনাল থেকে ছাড়েনি কোন দূরপাল্লার বাস ।

বুধবার সকাল ১১টায় রাজধানীর ব্যস্ততম এলাকা গাবতলী অনেকটাই ফাঁকা দেখা গেছে। কিছুক্ষণ পর পর দু-একটি সিটি বাস দেখা গেছে। তবে দূরপাল্লার বাসের টার্মিনাল রয়েহে একেবারেই বন্ধ। অবরোধের প্রথম দিনের মতো আজও টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না।

সরেজমিনে দেখা গেছে, টেকনিক্যাল মোড়, মাজাররোড ও গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন মোড় ও কাউন্টারের সামনে যাত্রী নেই। 

গাবতলীতে বাস টার্মিনালে বেশির ভাগ বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টার বন্ধ রাখা হয়েছে। যেগুলো খোলা আছে, সেগুলোতেও টিকিট বিক্রি করা হচ্ছে না।

রাজধানীর বিভিন্ন সড়কে আজ যান চলাচল গতকালের চেয়ে বেশি দেখা গেছে। সড়কে মানুষও দেখা গেছে বেশি। খিলক্ষেত, মহাখালী, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, কলাবাগান, কারওয়ান বাজার, মিরপুর এলাকার রাস্তায় অনেককে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় যাতায়াত করতে দেখা গেছে। গতকালের চেয়ে প্রাইভেটকারের সংখ্যা বেড়েছে সড়কে। বেশ কিছু বাসও চোখে পড়েছে। 

এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বনানী, পান্থপথ মোড়, সার্ক ফোয়ারা, শেওড়াপাড়া মোড়, খেজুরবাগান, পল্টনে গাড়িতে করে পুলিশ ও র‍্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে।

বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছে। সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্য দল ও জোটগুলো বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে। আগামীকাল সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচির শেষ দিন। 

এআর
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর