পুলিশ হত্যা: আরেক যুবদল নেতা গ্রেপ্তার 

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম

রাজধানীতে বিএনপির সমাবেশের দিন পিটিয়ে পুলিশ সদস্য হত্যার ঘটনায় আপন হোসেন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের। 

আপন হোসেনকে পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে। তিনি কেরানীগঞ্জ কালিন্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক। 

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় যুবদল নেতা আপন সরাসরি জড়িত ছিলেন। টুল দাড়ি কেটে আত্মগোপনে থাকলেও সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। 

আপন হোসেন এর আগেই দুটি মামলার এজাহারভূক্ত আসামি বলেও জানিয়েছে পুলিশ। 

বিএনপির সমাবেশে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার অভিযোগে এর আগে গ্রেপ্তার করা হয় গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা ও মো. সুলতানকে। রোববার তাদের গাইবান্ধা ও ডেমরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ হত্যার অভিযোগে গ্রেপ্তার যুবদল নেতা আপন।

গ্রেপ্তার ওই দুজনকেই সাতদিনের রিমান্ডে নেয়া হয়েছে। পুলিশ হত্যার ঘটনায় রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছে পুলিশ। অজ্ঞাত আসামি রয়েছে আরও অনেকে। 

শনিবার সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ আয়োজন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। কিন্তু সমাবেশ শুরুর আগেই সহিংসতায় জড়িয়ে পড়ে দল দুটির নেতা-কর্মীরা।

প্রকাশ্য রাজপথে পিটিয়ে হত্যা করা পুলিশ সদস্যকে। আগুন দেওয়া হয় অর্ধশতাধিক গাড়ি ও হাসপাতালে। হামলা চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনে। বিএনপির নেতা-কর্মীদের হামলায় ২৮ সাংবাদিক ও ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরবি
সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কথায় নয়, তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। সে লক্ষে সব ধরনের প্রস্তুতি চলছে। আর তফসিল ঘোষণা ডিসেম্বরেই। পিআর নিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমি...
রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রায় দুই মাস পর পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে। 
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার (৭৬) মারা গেছেন।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর