সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান মারা গেছেন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার (৭৬) মারা গেছেন।

রোববার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন মাহবুবুর।

পরিবার জানিয়েছে, সোমবার জোহর নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ মাঠে প্রথম ও উপজেলার বালিয়তলী ইউনিয়নের বড় বালিয়তলী গ্রামে ইয়াকুব আলী তালুকদার ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। 

মাহবুবুর রহমান তালুকদার পটুয়াখালী-৪ আসন থেকে ২০০১ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলে ছয় মাসের মাথায় তিনি বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

২০১৪ সালে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুবুর। তিনি ২০০১ সালে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত টানা ২৩ বছর সভাপতির দায়িত্ব পালন করেন।  

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
জাতীয় সংসদে ‘মেম্বারস অব পার্লামেন্ট রেনুমারেশন অ্যান্ড অ্যালাউন্স বিল-২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর