সংলাপে রাজি, তবে কার সঙ্গে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সরকার সংলাপে বসতে রাজি আছে। কিন্তু কার সঙ্গে সংলাপ হবে সেটি নিয়ে প্রশ্ন আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শর্তহীন সংলাপে বসতে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধ প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কোনো বন্ধুদেশ যদি পরামর্শ দেয়, তবে আমরা সেটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। আমরা সেটি পর্যালোচনা করি। যদি আমরা মনে করি সেটি দেশের জন্য মঙ্গলজনক, সেটি আমরা বিবেচনা করি।

তিনি বলেন, পরামর্শ এলেই হবে না, সেটি দেশের জন্য বাস্তবসম্মত কিনা সেটিও দেখতে হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, যদি ট্রাম্প সাহেব এবং বাইডেন সাহেব সংলাপ করেন, তাহলে আমরাও রাজি। সংলাপ করতে আপত্তি নেই। তবে কার সঙ্গে সংলাপ করবো সে সম্পর্কে আমাদের প্রশ্ন আছে।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বিনা শর্তে সংলাপ চায় যুক্তরাষ্ট্র। আর সে লক্ষ্যে তিনটি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ট লু।

ওই চিঠি সোমবার জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় মার্কিন দূত পিটার হাস। বিএনপিকেও সেই চিঠি দেওয়া হয়েছে।

সোমবার জাতীয় পার্টিকে ওই চিঠি পৌঁছে দেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এরপরে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলে,আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত হাস।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সহিংসতা পরিহার ও সংযমী হতে সব পক্ষকে আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের উপরে আরেকটিকে আনুকূল্য দেখায় না। যুক্তরাষ্ট্র কোনো শর্ত ছাড়া সংলাপে বসতে সবপক্ষকে আহ্বান জানায়।

এদিকে, ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আমরা বিশ্বাস করি ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং তারা অত্যন্ত পরিপক্ব, সরকার অত্যন্ত পরিপক্ব। তারা যেগুলো বলে সেগুলোতে আমাদের দ্বিমত নেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্কের চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওনাকে বলেন, ওনার দেশ একজন বিচারে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে বিদেশে পাঠায় কি না।

কেএসএইচ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর