ইউনেস্কোর নির্বাহী পরিষদের সদস্য হলো বাংলাদেশ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট প্রদান করে। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই সাধারণ সভায় অংশগ্রহণ করে। দীপু মনির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য পাওয়া গেছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী বলেন, এই জয় বিগত দেড় দশকে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুদৃঢ় কূটনৈতিক অগ্রযাত্রার ফল। বিজয়ী বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সকল সদস্য রাষ্ট্রের সাথে সমন্বয় করে কাজ করবে।

বাংলাদেশকে সমর্থনের জন্য ইউনেস্কো সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষামন্ত্রী প্যারিস্থ বাংলাদেশ দূতাবাসের সক্রিয় কূটনীতির প্রশংসা করেন। নির্বাচনী ফল ঘোষণার পর ইউনেস্কোর মহাপরিচালক অঁদ্রে আজুলে শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে কাজ করার প্রত্যয় জানান।

শিক্ষামন্ত্রী তার পোস্টে, ইউনেস্কোর নির্বাহী পরিষদে বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মনে করেন, শেখ হাসিনার প্রাজ্ঞ, দূরদর্শী, সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে।

সদস্য নির্বাচিত হওয়ার পরে দেয়া পোস্টটিতে তিনি সহযোগিতার জন্য সবাই ধন্যবাদ জানান। তিনি লেখেন, নির্বাচনী জয়ে ধন্যবাদ ও অভিনন্দন জানাই ইউনেস্কোতে আমাদের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম ও তাদের অন্যান্য সহকর্মীদের।

এআরএস
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর