ডিএফসি তহবিলের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেলো বাংলাদেশ

বাড়বে মার্কিন বিনিয়োগ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ‘ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ। সোমবার ওয়াশিংটন ডিসি থেকে ডিএফসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, এখন থেকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সংস্থাটির অর্থায়ন ও বিনিয়োগ সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে বেসরকারি খাতে বড় ধরনের বিনিয়োগ আকর্ষণের এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হলো।

ডিএফসি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় তাদের এই বিনিয়োগ মূলত জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতের প্রকল্পগুলোকে সহায়তা করার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করে। নতুন এই যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশ ডিএফসি-র অর্থায়ন এবং বিনিয়োগ ঝুঁকি প্রশমন সুবিধাগুলো আরও বিস্তৃতভাবে ব্যবহার করতে পারবে।

এর ফলে যেসব বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় ও উন্নয়নমুখী প্রকল্প অর্থসংকট বা সম্ভাব্য ঝুঁকির কারণে আটকে ছিল, সেগুলো সহজেই আলোর মুখ দেখবে। পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, জরুরি সেবার প্রসার এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য শক্তিশালী করার মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

এ প্রসঙ্গে ডিএফসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ডিএফসি অর্থায়নের জন্য বাংলাদেশের এই যোগ্যতা অর্জন আমাদের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গভীর করার এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিতকারী বেসরকারি বিনিয়োগ গতিশীল করার এক দারুণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে আমরা একদিকে যেমন বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগ উন্মোচন করতে পারব, তেমনি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারব।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক (রেসিপ্রোকাল ট্রেড) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে। 'অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড' বা পারস্পরিক বাণিজ্য চুক্তি এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকার। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, এই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে ডিএফসি-র অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়িয়ে তুলবে।

বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির কেন্দ্রবিন্দু ইন্দো-প্যাসিফিক অঞ্চল কৌশলগত মার্কিন বিনিয়োগের জন্য বিশাল সম্ভাবনা তৈরি করেছে। মুক্তবাজার নীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে, এই অঞ্চলে মার্কিন ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে ডিএফসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

একাত্তর/এআরএস
তুরস্ক সফরে জলবায়ু কূটনীতিতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের...
স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সবুজ শিল্পায়নে সহায়তার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন, পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য এবং সহায়ক বাণিজ্যনীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন...
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার জোরালো আগ্রহ প্রকাশ...
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে না তুলে বরং সফল উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক...
দক্ষিণ বাংলাকে দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় যুক্ত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেছেন, ভোলার গ্যাসসম্পদ, পর্যটনকেন্দ্র...
দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার দ্বারপ্রান্তে বাংলাদেশ। পারমাণবিক যুগের পথে বড় মাইলফলক ছুঁয়ে মঙ্গলবার মধ্যে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম...
শিক্ষার্থীদের পাঠদান, উন্নত ল্যাবরেটরি কার্যক্রম এবং আধুনিক একাডেমিক গবেষণার সক্ষমতা আরও সুদৃঢ় করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার প্রদান করেছে দেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর