উপকূল অতিক্রম করে দুর্বল মিধিলি এখন নিম্নচাপ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১১:৪৬ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গেছে। 

শুক্রবার দুপুরে মোংলা-পায়রা দিয়ে উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি এখন গভীর নিন্মচাপে পরিণত হয়েছে। 

বেলা চারটার দিকে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ব্রিফিং-এ এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম হয়েছে। মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরে দেওয়া সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'মিধিলি' উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেল ৩টায় উপকূল অতিক্রম শেষ করেছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও এর কাছাকাছি এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের ভেতরে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যাবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মিধিলির বর্তমান অবস্থান পটুয়াখালী উপকূলে। মিধিলির প্রভাবে সারাদেশে মধ্যেরাত পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। 

শুক্রবার ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিপৎসংকেত জারির পর সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মিধিলির প্রভাবে ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ভোলায়, ১৪৪ পটুয়াখালীতে। হাতিয়া দিয়ে বয়ে চলার সময় ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ ৯৪ কিলোমিটার গতিবেগ অর্জন করে, আর পটুয়াখালীতে বাতাসের গতিবেগ ছিলো ৮৩ কিলোমিটার। 

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

 

এআর
প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র দেশের উপকূল অতিক্রম শেষ করেছে। এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই এটি প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর হবে নিম্নচাপ।
প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করছে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর ।
মিধিলি’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ‘মিগজাউম’ নামের আরেকটি ঘূর্ণিঝড়। এর কবলে প্রভাবিত হতে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিধিলি ইতোমধ্যে বাংলাদেশের উপকূলে পৌঁছে গেছে। পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা সমুদ্র উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর