উপকূলীয় এলাকা অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় রিমাল

আপডেট : ২৬ মে ২০২৪, ০৯:৪১ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করছে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর ।

আবাহওয়া অফিস থেকে একাত্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক ফালগুনী রশীদ জানান, ঝূর্ণিঝড়ের গতিপথের বাংলাদেশের পায়রা ও মোংলা বন্দর সবচেয়ে কাছে ছিলো। প্রবল ঘূর্ণিঝড় রিমাল ওই এলাকাগুলো অতিক্রম করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনার কিছু এলাকায় প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।

ঘূর্ণিঝড়টি পুরোপুরি স্থলভাগে উঠে আসলে বৃষ্টি ঝরিয়ে এটি ধীরে ধীরে শক্তি হারাবে।

কুয়াকাটা থেকে একাত্তরের প্রতিবেদক ইশতিয়াক ইমন জানান, বিকেলে পর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সাথে দমকা হাওয়া বইছে। জোয়ারের কারণে জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিলো, সন্ধ্যা ছয়টা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্র আঘাত করবে পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডে। তিন থেকে চার ঘণ্টার মধ্যে কেন্দ্র অতিক্রমের পর উপকূল পার হবে ঝড়ের পেছনের অংশ।

রিমালের প্রভাবে উপকূলীয় কয়েকটি জেলার দ্বীপ ও চরে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এর প্রভাবে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

কেএসএইচ
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৬ মে ২০২৪, ১৯:২৬
উপকূলীয় এলাকা অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় রিমাল
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের সাত জেলায় ১৬ জনের মৃত্যুসহ বিধ্বস্ত হয়েছে উপকূল ও এর আশপাশে ১৯ জেলার প্রায় পৌনে দুই লাখ ঘরবাড়ি। ঝড়ে ঘর হারানো এই মানুষগুলোর জন্য আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী শেখ...
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের ২০ জেলায় ছয় হাজার ৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর সুন্দরবন থেকে আরও ৪৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গেলো তিনদিনে সুন্দরবন থেকে মৃত অবস্থায় ৯৬টি হরিণ এবং দু’টি বন্য শূকর উদ্ধার করে বন বিভাগ। 
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত সুন্দরবনে বিভিন্ন স্থান থেকে আরও ১৫টি হরিণ এবং একটি শূকরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর