মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:৩৬ পিএম

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে স্থানীয় সময় সন্ধ্যায় নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জ এবং ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জেরকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী। 

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট, চীনের বিশেষ দূত, ভারত, পাকিস্তান, তুর্কি, ইউএই'র মন্ত্রী, রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

শপথ অনুষ্ঠান শেষে অতিথিরা মালদ্বীপের রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তর। 

পিপলস ন্যাশনাল কংগ্রেস প্রার্থী মোহামেদ মুইজ্জ গত ৯ ও ৩০ সেপ্টেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের সরাসরি জনগণের ভোটে নির্বাচনে ৫৪ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ইব্রাহিম মোহামেদ সলিহকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বিমান চলাচল, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে।  

আরবিএস  
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর