‘তফসিল ঘোষণা হয়েছে হাতে সময় রেখে, সংলাপের সুযোগ রয়েছে’

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:১৪ পিএম

গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করতে নির্বাচনের বিকল্প নেই। তাই নির্বাচনে যারা বাধা দেয়, তারা কখনই দেশের ভালো চায় না। এডিটরস গিল্ড আয়োজিত গোলটেবিল আলোচনায় বিশিষ্টজনরা এসব কথা বলেন। এছাড়া তফসিলের পর সংলাপ হতে পারে কিনা তা নিয়ে মিশ্র মত জানান তারা। তাদের মতে, তফসিল ঘোষণা করা হয়েছে হাতে সময় রেখে, তাই সংলাপের সুযোগ রয়েছে। 

শনিবার এডিটর গিল্ড আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। বৈঠকটি সঞ্চালনা করেন এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।  

সংলাপের আলোচনা এখন করা উচিত কিনা তা দিয়েই শুরু হয় এবারের আলোচনা। আর সেই সংলাপ কি কেবল তিনটি রাজনৈতিক দল করবে নাকি সকল দলই সেখানে অংশ নেবে তা নিয়েও রয়েছে দ্বিমত।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সংলাপ ছাড়া সমস্যা সমাধান করা যাবে না। এই সমস্যা নিয়ে কতদিন চলবে? প্রতিবার নির্বাচনের সময় একটা হুলুস্থুল তৈরি হয়।

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক বলেন, জনগণকে জিম্মি রেখে, জনগণের ক্ষতি করে রাজনীতি করবেন এটা কেউ আশা করে না। দুই পক্ষ যেভাবে মুখোমুখি অবস্থানে আছে, এখানে যদি একটা সংলাপ হতো, সফল হতো বা ব্যর্থ হতো সেটা পরের কথা। সংলাপ হলে কিছু একটা বেরিয়ে আসতো। 

তারা বলেন নির্বাচন নিয়ে ভারত তার অবস্থান স্পষ্ট ব্যাখ্যা করার পর যুক্তরাষ্ট্রও চিঠি দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। তবে নির্বাচনকে কেন্দ্র করেই কেবল গণতন্ত্র চর্চা না করার পরামর্শ দেশ বক্তারা। 

ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেন, এখন যদি আমেরিকা চুপ থাকে, এটা জনমনে ধারণা হতে পারে যে, ভারতের কারণে আমেরিকা চুপ হয়ে গেছে। 

ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, রাষ্ট্রদূতরা এখানে এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। আমি মনে করি, পিটার হাস খুব দুর্ভাগা লোক। তাকে এমন একটি কাজ দেয়া হয়েছে যাতে তিনি কখনই সফল হবেন না। কারণ এটি তার এখতিয়ার বহির্ভূত কাজ।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. জাঈদী সাত্তার বলেন, আমাদের সামনে যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আসছে, মুদ্রাস্ফীতি, রিজার্ভ, তদারকি পলিসি নিয়ে যে সংঘর্ষ চলছে তা নিয়ন্ত্রণ করতে আমাদের দক্ষ লোকের দরকার।   

বাংলাদেশে যতো বার নির্বাচন হয়েছে ততবারই বিরোধী দল নির্বাচনের পর সংসদে গেলেও তা বর্জন করেছে। 

গোলটেবিল আলোচনার সঞ্চালক এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, সংলাপ ছাড়া আসলে কোনো সমাধান নেই। আওয়ামী লীগ ছাড়াও ভিন্ন মতের, ভিন্ন পথের মানুষ যারা আছেন, যারা বিএনপি জোটভুক্ত নয়। তাদের যাতে সুন্দরভাবে নির্বাচন করার যাতে সুযোগ করে দেয়া হয়, সেটা আওয়ামী লীগ যাতে করে।    

   

আরবিএস  
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
টিকা ক্রয় সংক্রান্ত জটিলতা, দেশে হামের প্রাদুর্ভাব,
সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল মুখ ব্যারিস্টার সায়েদুল হক সুমন সবচেয়ে বেশি আলোচনায় আসেন দ্বাদশ সংসদ নির্বাচনের সময়। প্রচারণায় চমক দেখানোর পাশাপাশি তিনি ধরাশায়ী করেন নৌকার প্রার্থীকে।
পররাষ্ট্রনীতির কারণেই বিশ্বের পরাশক্তির নজর এখন বাংলাদেশের ওপর। যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ সকলেই এখন যে কোনো উপায়ে বাংলাদেশের পাশে থাকতে চায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর