দল ভেঙ্গে বিভিন্ন নামে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম

বিএনপির নেতারা দল ভেঙে বিভিন্ন নামে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বারবার আহবান জানাচ্ছে। তবে, দলটির নেতারা নিজেদের দল ভেঙ্গে বিভিন্ন নামে নির্বাচনে অংশও নিচ্ছে। 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে ৭ জানুয়ারি। 

তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা দাবিতে হরতাল, অবরোধের কর্মসূচি চালাচ্ছে। তাদের এই কর্মসূচি সহিংস রূপ নিয়েছে। 

এদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ভেঙে বেশ কয়েকটি রাজনৈতিক দল ভোটে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। 

বুধবার সংবাদ সম্মেলন করে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আরও দুটি রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট নামে একটি জোটের ঘোষণা দিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে তারা অংশ নেবেন। ইবরাহিমের কল্যাণ পার্টি বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী ছিলো।

এদিকে বিএনপির সাবেক বেশ কয়েকজন সংসদ সদস্য নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়ে ভোট অংশ নিচ্ছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বাংলাদেশে থাকা জাতিসংঘের কর্মকর্তাদের নিরাপত্তা, আসন্ন নির্বাচন, বিএনপির অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আবাসিক প্রতিনিধি জানতে চেয়েছিলেন, জাতিসংঘসহ অন্যান্য বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য আমরা কী পদক্ষেপ নিয়েছি।

‘আমরা বলেছি, জনগণের নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ। পাশাপাশি বিদেশি যারা আছেন, তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই ব্যবস্থা নিচ্ছি।’ 

কামাল বলেন, আমরা এটা বলেছি যে, যদি আপনারা মনে করেন আপনার নিরাপত্তা আরও বাড়াতে হবে, তাহলে আমাদের জানালেই সেই বিষয়টি বিবেচনা করব। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে আমাদের কাছে সেটির একটি অনুলিপি দিলেই আমরা পদক্ষেপে নেবো।

তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকবে, যাতে কোনো কেউ কোনো রকম নাশকতা কিংবা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে। 

বিদেশি কূটনীতিকরা মুক্তভাবে চলাচল করতে পারবে কি না- এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি, যেখানেই যেতে চান, যেতে পারেন। যদি তিনি মনে করেন, সহযোগিতার দরকার আছে আমাদের জানালেই আমরা সেটা করবো।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা তাকে বলেছি, বাংলাদেশে নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে। সবখানে আপনি দেখবেন সবাই উৎসুকভাবে অপেক্ষা করছেন। যখন থেকে প্রচার-প্রচারণা শুরু হবে, তখন থেকে ঢাক-ঢোল পিটিয়ে মিছিল দেখতে পাবেন। এটা কেবল বাংলাদেশই না, পুরো উপমহাদেশেই এমনটি ঘটে আসছে।

এআর
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর