ভোটে ৩২ দল, ৭৪৭ স্বতন্ত্র প্রার্থী

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও নিবন্ধিত ৩২টি রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমার পর শুরু হয়েছে যাচাই-বাছাইয়ের কাজ।

এদিকে ভোট যুদ্ধে সব থেকে বেশি অংশ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ৩০০ আসনে তাদের সংখ্যা ৭৪৭ জন।

শুক্রবার সকাল থেকে ভোটে অংশ নিতে চাওয়া প্রার্থীদের দুই হাজার ৭১৩ মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন। শেষ হবে সোমবার।

কমিশনের একটি সূত্র জানিয়েছে, দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে আসন্ন ভোটে অংশ নিয়েছে ৩২টি দল।

আর প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৯৮টি সংসদীয় আসনে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা পড়েছে ৩০৩টি।

এদিকে দলের বাইরে প্রার্থীর বাইরে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৪৭ জন। জাতীয় পার্টি ২৮৬ আসনে প্রার্থী দিয়েছে ৩০৪ জন।

আওয়ামী লীগ পাঁচ আসনে দুই জন করে এবং জাতীয় পার্টি ১৮টি আসনে দুইজন করে দলীয় প্রার্থী দিয়েছেন।  

বিএনপি ভেঙে তৈরি হওয়া নতুন রাজনৈতিক তৃণমূল বিএনপি ১৫১ আসনের প্রত্যেকটিতে একজন করে প্রার্থী দিয়েছে।

জাসদের প্রার্থী ৯১ আসনে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩৩ আসনে এবং কৃষক শ্রমিক জনতা লীগ দিয়েছে ৩৪ আসনে প্রার্থী।

এছাড়া ইসলামী ঐক্যজোট ৪৫ আসনে, জাকের পার্টি ২১৮ আসনে, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯ আসনে, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২ আসনে এবং বাংলাদেশ কংগ্রেস ১১৬ আসনে প্রার্থী দিয়েছে।

তফসিল অনুযায়ী, ভোট হবে ৭ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি করবে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এরপর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ওইদিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণা শেষ হবে ৫ জানুয়ারি সকালে। 

আরবি 
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর