সরকারি কর্মকর্তাদের ভোটে দাঁড়ানোর তিন বছরের বিধান বহাল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পিএম

অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক, বেসামরিক সরকারি কর্মকর্তারা ভোটে দাঁড়াতে পারবেন না- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এই বিধান বহাল রেখে একটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আরপিওর ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুল খারিজ করে দিয়ে সোমবার এ রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক।

আরপিওর একটি ধারায় বলা হয়েছে, সামরিক বেসামরিক চাকরি থেকে পদত্যাগ বা অবসরে যাওয়ার তিন বছর পার হওয়ার আগে কেউ নির্বাচন করতে পারবেন না।

এই বিধান বাতিল চেয়ে চলতি বছর হাইকোর্টে রিট করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল।

এছাড়া আরো তিন ব্যক্তি মো. আব্দুল মান্নান, আতাউর রহমান প্রধান ও রতন চন্দ্র পণ্ডিত পৃথক রিট করেন।  

এসব রিটে বিবাদী করা হয় আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের। ওই রিটে জারি করা চারটি রুলের ‍শুনানি একইসঙ্গে শুরু হয়।

রিটকারীরা যুক্তি দেখান, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় সম অধিকার ও মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে তাদের।

আদালত রায়ে, এই যুক্তিকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন। 

আরবি 
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় কেন অনুসন্ধান কমিটি গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দ রাখতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর