লাইনচ্যুত বগি অপসারণ, সাড়ে চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের লাইনচ্যুত বগি অপসারণ করা হয়েছে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর এই রুট দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে ডাউন লাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এসময় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা রেলওয়ে স্টেশনের সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

তবে এসময় পদ্মা সেতুর রেল সংযোগ চালু হওয়ায় কমলাপুর থেকে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কিছু রুটের রেল চলাচল স্বাভাবিক ছিলো। 

পরে প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় লাইন ক্লিয়ার করা হলে, রাত সাড়ে ৯টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়। 

এই রুট দিয়েই রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ রয়েছে পুরো চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ঢাকা বিভাগের। এছাড়া রাজশাহী বিভাগের সিংহভাগ এবং খুলনা বিভাগের বেশ কিছু ট্রেনও এই রুট দিয়ে চলাচল করে।

আরবিএস
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর