পঙ্কজের প্রার্থিতা বাতিল, নিজেরটা ফিরে পেতে আবেদন শাম্মীর

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ।

ওই আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিলের আবেদনও জানিয়েছেন তিনি।

শনিবার নির্বাচন কমিশনে শাম্মী আহমেদ আপিল দুটি করেন।

আগামী ৭ জানুয়ারির ভোটে আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিয়েছে, সেখানে ৭১ জন বর্তমান সংসদ সদস্যকে বাদ দেওয়া হয়েছে। এদের একজন পঙ্কজ নাথ। সেখানে ক্ষমতাসীনরা প্রার্থী করেন শাম্মীকে।

তবে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিন পঙ্কজের আবেদনে শাম্মীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। শাম্মীর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে পঙ্কজই অভিযোগ করেন রিটার্নিং কর্মকর্তার কাছে।

তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয় ৫ থেকে ৯ ডিসেম্বর।

নির্বাচন কমিশনে শাম্মীর আবেদন জমা দিয়ে তার প্রতিনিধি খালেদ মাসুদ জানান, আবেদনে পঙ্কজ নাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন, শাম্মী প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে উপযুক্ত দলিল উপস্থাপন করবেন। তিনি যে দ্বৈত নাগরিক না, তার প্রমাণ করবেন। একই সঙ্গে পঙ্কজ নাথের সম্পদ বিবরণীতে অসত্য তথ্য দেওয়ার বিষয়ও তুলে ধরবেন।

 

কেএসএইচ
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর