যাদের প্রার্থিতা বাতিলের আবেদন ইসিতে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ এএম

রিটারিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন এমন বেশি কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয়েছে শনিবার।

রোববার থেকে এসব আপিল আবেদন শুনানি করে সিদ্ধান্ত দেবে ইসি। গত ৫ ডিসেম্বর আপিল শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত এ পর্যন্ত ৫৬১টি আবেদন পড়েছে। প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং আজ শেষ দিন ১৩০ জন আপিল আবেদন করেছেন। এসব আপিল আবেদনের মধ্যে বেশ কিছু আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে। 

শেষ দিনে বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ একে অপরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে পাল্টাপাল্টি আপিল করেছেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ হওয়ায় দুই প্রার্থীই পরস্পরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে পৃথক আপিল দায়ের করেছেন।

গত ৬ ডিসেম্বর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে আপিল করেন বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। তার বিরুদ্ধে হলফনামায় ‘অসত্য তথ্য’ দেওয়ার অভিযোগ আনেন নৌকার প্রার্থী ফারুক।

এদিকে আপিল দায়েরের শেষ দিন শনিবার জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন সাদিক আব্দুল্লাহ। তিনি জাহিদ ফারুকের বিরুদ্ধে হলফনামায় মামলার ‘তথ্য গোপনের’ অভিযোগ আনেন।

এছাড়া দিনাজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিত কুমার, লালমনিরহাট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত মোতাহার হোসেন, চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা, বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ, বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের জাহিদ ফারুক, ঝালকাঠী-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাজাহান ওমর, ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগের আব্দুস সালাম, টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছোট মনির, নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান, নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী ও কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুলের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয়েছে।

চাদঁপুর-৪ আসনের স্বতন্ত্র জালাল আহমেদ, চাদঁপুর-৫ আসনের স্বতন্ত্র গাজী মঈন উদ্দিন, চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র মোহাম্মদ মনজুর আলম (দুটি আপিল), চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগের আবু রেজা মুহম্মদ নেজামউদ্দিন নদভী, চট্টগ্রাম-২ আসনের আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী এবং গাইবান্ধা-৪ আসনে একজন বৈধ প্রার্থীর প্রার্থিতাও বাতিল চেয়ে আপিল করা হয়েছে।

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। এর আগে শামীমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আজাদ।

তফসিল অনুযায়ী, আগামী ৭ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু হয়, শেষ হয় ৪ ডিসেম্বর সন্ধ্যায়।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।

কেএসএইচ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে আজ বুধবার থেকে। এ আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ১৪৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে তিনটি দলের একাধিক আবেদন রয়েছে। সেই হিসেবে মোট ১৪৪টি দলের আবেদন জমা পড়েছে।
সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার তিন আসামি দোষ স্বীকার করে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর