একাত্তরে প্রচারিত ৪০ প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:২৪ পিএম

একাত্তর টেলিভিশনে প্রচারিত মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চল্লিশটি প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে জাদুঘরের ট্রাস্টি সারা যাকেরের হাতে প্রামাণ্যচিত্রের ডিজিটাল কপি তুলে দেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

এসময় তিনি বলেন, এই হস্তান্তরের মধ্য দিয়ে একাত্তর টেলিভিশনের তথ্যচিত্রগুলো ইতিহাসে ঠাঁই করে নেবে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা তানভীর মোকাম্মেল, একাত্তর টেলিভিশনের সম্পাদকীয় প্রধান নূর সাফা জুলহাজ ও অনুষ্ঠান প্রধান শবনম ফেরদৌসী।

নির্মাতা তানভীর মোকাম্মেলের পক্ষ থেকেও এসময় ছয়টি প্রামাণ্যচিত্রের ডিজিটাল কপি তুলে দেয়া হয়।

একাত্তর/আরএ
গত বছরের ২১ ডিসেম্বর একাত্তর টেলিভিশনে প্রচারিত ‘বরাদ্দের শতভাগ লুট’ শীর্ষক প্রতিবেদন নিয়ে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন, ঢাকার সাবেক জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এক প্রামাণ্যচিত্রে দাবি...
মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে ‘রণাঙ্গনের স্মৃতি’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের জন্য ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ২০২৪ সালের ‘বজলুর রহমান স্মৃতিপদক’ পেয়েছেন একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শফিক আহমেদ।
একাত্তর টেলিভিশন তথ্যে পুলিশের সহায়তায় বসুন্ধরার একটি বাসা থেকে উদ্ধার করা হয় নির্যাতনের শিকার শিশু কল্পনাকে। এই শিশুর দায়িত্ব নিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর