সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:০১ পিএম

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে রায় দেয় প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

গত ৬ ডিসেম্বর সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেন আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক। পরে সোমবার সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সম্পদের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ওই চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রিটার্নিং অফিসারের নিকট দাখিলকৃত মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় তার ও তার স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে অবস্থিত সম্পদ সম্পর্কে তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক নির্বাচন কমিশনে আপিল করেছেন।

কমিশন গত ১০ ডিসেম্বর আপিল শুনানিকালে এ প্রার্থী ও তার স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে অবস্থিত সম্পদ সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়। ওই আপিল সংক্রান্ত শুনানি মুলতবি করে চাওয়া তথ্যপ্রাপ্তি সাপেক্ষে এ সিদ্ধান্ত দিলো নির্বাচন কমিশন।

এর আগে অভিযোগ উঠেছিলো- সাদিক আব্দুল্লাহ তার স্ত্রীর নামে থাকা যুক্তরাষ্ট্রের বাড়ির কথা হলফনামায় গোপন করেছেন। তবে যাচাই-বাছাইয়ে শেষ পর্যন্ত সেবার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাদিক আব্দুল্লাহর মনোনয়ন ৪ ডিসেম্বর বৈধ ঘোষণা করা হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন বঞ্চিত হয়ে সংসদীয় নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েও পাননি সাদিক আবদুল্লাহ। পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ফারুক শামীমকে বরিশাল-৫ আসনে  প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

বরিশাল-৫ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন সংগ্রহ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সাদিকের বাবা বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের দলীয় প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। সাদিক আব্দুল্লাহ ২০১৮ সালে বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে জয়ী হন। তবে ২০২৩ সালে দলীয় মনোনয়ন চেয়েও পাননি তিনি।

তার বদলে মনোনয়ন দেওয়া হয় সাদিকের ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহকে (খোকন সেরনিয়াবাত)। তিনি নির্বাচিতও হয়েছেন। এরপর চাচা-ভাতিজার দ্বন্দ্ব নিয়ে সারা দেশে আলোচনা তৈরি হয়। ওই নির্বাচনে জাহিদ ফারুকের অনুসারীরা সার্বক্ষণিক আবুল খায়ের আবদুল্লাহর পাশে ছিলেন।

১৪ নভেম্বর বরিশালের মেয়রের দায়িত্ব নেন আবুল খায়ের আবদুল্লাহ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হচ্ছে শুক্রবার। নির্বাচন কমিশনে (ইসি) বৃহস্পতিবার ৯৯টি আবেদনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৩ জন। আপিল মঞ্জুর হয়নি ৫২ জনের।

বুধবার চতুর্থ দিনে (১৩ ডিসেম্বর) ৪৫ জন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনে ৬১ জন, সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। গত পাঁচ দিনের শুনানিতে এ পর্যন্ত ২৬৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। সেদিন থেকে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার চলবে। ভোট হবে ৭ জানুয়ারি।

এআর/আরএ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর