তেজগাঁওয়ের নাশকতাকারীরা চিহ্নিত, দ্রুত গ্রেপ্তার: হারুন 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে চারজনকে হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

তিনি বলেছেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের দ্রুতেই গ্রেপ্তার করা হবে।

বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান হারুন।

মঙ্গলবার ভোরে তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। ট্রেনের সাতটি বগি পুড়ে যায়। একটি বগি থেকে মা-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রেলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। ছায়াতদন্ত শুরু করে র‌্যাব, পুলিশ, ডিবি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সরকারের পতন ও ভোট ঠেকাতে বিএনপি-জামায়াতের সহিংস কর্মসূচির মধ্যে বাসে ট্রেনে আগুনের ঘটনা চলছেই।

গত কয়েকদিনে অন্তত ছয়টি ট্রেনে নাশকতা ঘটানো হয়েছে। এর মধ্যে লাইন কেটে ফেলা, বগিতে আগুন দেওয়াসহ বিভিন্ন ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ।

তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি। দেশের বেশিরভাগ দল ভোটে অংশ নিয়েছে। এদের মধ্যে রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সংসদে বিরোধীদল জাতীয় পার্টি।

তবে ভোটের তফসিল বয়কট করে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত। প্রায় প্রতিদিন হরতাল-অবরোধ কর্মসূচি ডাকা হচ্ছে। আর এসব কর্মসূচিতে যানবাহনে আগুন দেয়া হচ্ছে। গত ২৮ অক্টোবর থেকে আগুন দেয়া হয়েছে প্রায় ৩০০ যানবাহনে।

মঙ্গলবার ভোরে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়া হয়। নাশকতার ওই আগুনে পুড়ে নিহত হন মা, শিশুসহ চারজন। এর আগে নাশকতাকারীরা গাজীপুরে রেল লাইন কেটে ফেললে দুর্ঘটনা পড়েন ট্রেন। সেখানে মানুষের প্রাণহানি ঘটে।

আরবি 
‘ভাতের হোটেল’ খ্যাত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ‘আয়নাঘর’ কিংবা ‘ভাতের হোটেল’ থাকবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম মল্লিক।
গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর