ডিবিতে আয়নাঘর বা ভাতের হোটেল হবে না: নতুন প্রধান

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ‘আয়নাঘর’ কিংবা ‘ভাতের হোটেল’ থাকবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি কার্যালয়ে কোনও আয়নাঘর থাকবে না। বিগত সময়ের মতো ডিবি কার্যালয়কে ভাতের হোটেল বানানো হবে না। এটি একটি আস্থার জায়গা। ডিবি সেলিব্রিটিদের আশ্রয়স্থল হবে। তবে যেকোনও ভুক্তভোগীই আমাদের সহায়তা পাবেন।’

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, ‘যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কিংবা কোনও অপরাধের সঙ্গে যুক্ত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

এআর
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম মল্লিক।
বাংলাদেশ থেকে কলকাতায় এসে নিশ্চিন্তে অপরাধ করে পার পেয়ে যাবে এমনটা অপরাধীরা মনে করলে ভুল করবে, ঢাকার উদ্দেশ্যে কলকাতা ছাড়ার আগে এসব কথা বলেন ডিবি প্রধান হারুন অর রশিদ। 
ঢাকায় বিএনপির সমাবেশের পর থেকেই দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ।
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে চারজনকে হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর