ফরিদুপরে তিন থানার ওসি বদলির নির্দেশ ইসির

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

ফরিদপুরের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে ওই তিন থানার ওসিকে সরিয়ে দিতে দিয়েছে।

ফরিদপুরের যে তিনটি থানার ওসিদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম, সদরপুর থানার ওসি মো. মামুন আল রশিদ ও ভাঙ্গার ওসি এম এ জলিল। কোতোয়ালি থানা ফরিদপুর-৩ (সদর) সংসদীয় আসনভুক্ত। ভাঙ্গা ও সদরপুর সংসদীয় আসন ফরিদপুর-৪ এর অন্তর্গত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত ওসিদের অন্যত্র বদলিপূর্বক তদস্থলে অন্য জেলা থেকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সচিব সিদ্ধান্ত নিয়েছে।’

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ৭ ডিসেম্বর ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ফরিদপুরের সদরপুর থানা বাদে বাকি আটটি থানার ওসিকে বদলি করা হয়। তবে সে সময়ে এ বদলি করা হয়েছিলো জেলার মধ্যে এক থানা থেকে অন্য থানায়।

কেএসএইচ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর