ভোটার কেন কেন্দ্র থেকে ফিরে যায়, জানালেন সিইসি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম

ভোট না দিয়ে ভোটার কেন কেন্দ্র থেকে ফিরে যায়, এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে ভোটারদের আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নির্দেশ দিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়দিন আগে রোববার ভোটে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ভোটের দিন, বিশেষত কিছু অসদুপায় অবলম্বনের চেষ্টা হয়ে থাকে। যেমন- ব্যালট কেড়ে নিয়ে সিল দিয়ে ব্যালট বাক্সে পুরে দেয়া, কেন্দ্র দখল হয়ে যাওয়া।

‘কেন্দ্রের ভেতর পেশিশক্তির উদ্ভব বা আবির্ভাব, তারাও নির্বাচন বা পোলিংয়ের পরিবেশকে নষ্ট করে ফেলে।’

তিনি বলেন, ‘ভোটার যদি জানে, কেন্দ্র দখল হয়ে গেছে এবং কেন্দ্রের ভেতর অরাজকতা বিরাজ করছে এবং সেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন না, তাহলে তারা পথ থেকে ফিরে যাবেন। তারা আর ভোট কেন্দ্রমুখী হবেন না। তারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ ভোটার হন, তারা ভোটটাকে প্রত্যাখ্যান করে চলে যাবেন।’

হাবিবুল আউয়াল বলেন, কাজেই আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের বিচরণের মাধ্যমে, তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে জনগণের মধ্যে সেই আস্থা, বিশ্বাসটা গড়ে তোলা যে, নির্বাচনের পরিবেশ আছে। এবং আপনারা (ভোটাররা) ভোট কেন্দ্রের ভেতর প্রবেশ করে নির্ভয়ে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।’ 

আরবি
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর