রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুবদল, ছাত্রদল: হারুন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম

ঢাকায় বিএনপির সমাবেশের পর থেকেই দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ।

বুধবার দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হারুন বলেন, অক্টোবরের ২৮ তারিখের পর থেকেই একটি দল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা সবাই যুবদল ও ছাত্রদলের। সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপির তৎপরতা থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, তারা নির্মাণ শ্রমিকদের দিয়ে পোস্টার লাগাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

এদিন ডিবি কার্যালয়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক। তারা গোয়েন্দা প্রধান হারুনের সঙ্গে বৈঠকের পর সেখানে মধ্যাহ্নভোজ করেন।

হারুন বলেন, আমেরিকার পর্যবেক্ষক দলকে জানানো হয়েছে যে, বিএনপির কোনো নেতাকর্মীকে নির্যাতন করা হচ্ছে না এবং বিনা কারণে কাউকে গ্রেফতারও করা হচ্ছে না।

গোয়েন্দা প্রধান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচন বিরোধী কোনো কাজ যারাই করছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যারাই অপতৎপরতা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ।

তিনি জানান, হিরো আলমের ওপর হামলার সঙ্গে জড়িতদের বেশিরভাগকেই গ্রেপ্তার করা হয়েছে বলে পর্যবেক্ষকদের জানানো হয়েছে।

আসন্ন নির্বাচনে কোন প্রার্থী নিরাপত্তাহীন বোধ করলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপারকে জানালেই নিরাপত্তার দেওয়া হবে বলেও জানান হারুন অর রশিদ।

এদিকে গ্রেপ্তার হওয়া শিল্পপতি আদম তমিজি হক এখনও অসুস্থ বলে জানান ডিবি প্রধান হারুন।

আরবি
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার যে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ‘আয়নাঘর’ কিংবা ‘ভাতের হোটেল’ থাকবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর