আইজিপির সঙ্গে কমনওয়েলথ এক্সপার্ট টিমের বৈঠক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশে সফররত কমনওয়েলথ এক্সপার্ট টিমের ১০ সদস্যের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে হল অব প্রাইডে আইজিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ এক্সপার্ট টিমের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ব্রুস গোল্ডিং। এছাড়াও ছিলেন জেফরি সেলিম ওয়াহিদ, ড. স্মায়েল আজু ফনকাম, প্রফেসর আতাহিরু মুহাম্মদ জেগা, মার্ক হাওয়ার্ড স্টিফেনস, সব্যসাচী ব্যানার্জী, প্রফেসর দিনেশা সামারান্তে, আলউইনা হেনা হেসুলু জোকু, টেরি ডেল ইনসে লেইগ এবং পাওলিন নিওকে এনজর্জ।

পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত এ বৈঠকে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর জানান, কমনওয়েলথ  এক্সপার্ট টিমের প্রতিনিধিগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশ প্রধানের কাছে জানতে চান। পুলিশ প্রধান নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

আরবিএস
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
২০২৬-২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর