শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম

আবারও প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও প্রিমিয়ার লি ছিয়াং। 

১১ জানুয়ারি পাঠানো অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৪৯ বছরে, দুই দেশ সবসময় পরস্পরকে সম্মান করেছে। দুই দেশ একে অপরের সঙ্গে সমতার সঙ্গে চলেছে এবং পারস্পরিক সুবিধা ও লাভজনক ফলাফল অর্জন করেছে।

শি চিনপিং বলেন, চীন এবং বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। দুই দেশ যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করে, যা দুই জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসে। শি আশা করেন, যে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে।

শি আশা করেন, দুই দেশ পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরো উন্নীত করবে এবং উন্নয়ন কৌশলগুলোকে আরো সমন্বিত এবং প্রসার করবে।

চীন তার উচ্চ মানের 'বেল্ট অ্যান্ড রোড' সহযোগিতার মাধ্যমে যাতে সহযোগিতার কৌশলগত অংশীদারিকে নতুন উচ্চতায় উন্নীত করতে চায়।

এদিকে চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার লি ছিয়াং শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়ে বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ঘনিষ্ঠ সহযোগিতার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং উন্নয়ন অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে, চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে গভীর করেছে এবং 'বেল্ট অ্যান্ড রোড' সহযোগিতায় ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে। লি বলেন, দুই দেশ ও জনগণের আরও মঙ্গলের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সহযোগিতার উন্নয়নে, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারি আরো উন্নয়নে কাজ করতে প্রস্তুত।

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর