খাদ্য উৎপাদন বাড়াতে পাঁচ মন্ত্রণালয়ের সমন্বয়ের তাগিদ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম

বিশ্বজুড়ে চলছে যুদ্ধ পরিস্থিতি। এতে টালমাতাল বৈশ্বিক বাজার ব্যবস্থা। এমন অস্থিরতা আর করোনার মতো দুর্যোগেও দেশ রক্ষা করেছে ধানের উৎপাদন। তাই ধানসহ অন্য কৃষি উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য, প্রাণি সম্পদ, পানি ও পরিবেশ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই পাঁচ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে সব পর্যায়ে প্রযুক্তি নির্ভর সরবরাহ চালুর তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। 

জাতিসংঘ খাদ্য সংস্থার হিসাবে, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশের খাদ্যপণ্য আমদানি প্রায় দুই শতাংশ বেড়ে ১১ দশমিক ২ শতাংশ হয়েছে। যা বিশ্বে বাংলাদেশকে খাদ্যপণ্য আমদানীর তৃতীয় শীর্ষ দেশে পরিণত করেছে।

ইমেজ: একাত্তর

এফএও বলছে, বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থানে আছে। অন্যদিকে আলু, মসুর ডাল, পেঁয়াজসহ কুমড়া ফুলকপি-বাধাকপি, চা, বিভিন্ন ধরনের ফলসহ মোট ২২টি কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দশে থাকা দেশ। ১৭ কোটি মানুষের রক্ষা কবজ, কৃষি উৎপাদন অব্যহাত ভাবে এগিয়ে নেয়া নতুন সরকারের কৃষি মন্ত্রণালয়ের জন্য বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন অর্থনীতিবিদরা। 

ইমেজ: একাত্তর

তবে মানুষের আয় বৃদ্ধি ও জীবন যাত্রার মানের পরিবর্তনের পাশাপাশি মুল্যস্ফীতির যাঁত্রাকলে খাবি খাচ্ছে সাধারণ মানুষ। তাই কৃষি মন্ত্রণালয়ের সাথে খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, বাণিজ্য,পানি, জ্বালানী ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিকল্পিত উদ্যোগ জরুরী বলছেন তারা।

প্রতি বছর এক শতাংশ হারে কৃষি জমি অকৃষিখাতে চলে যাচ্ছে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করেন অর্থনীতিবিদরা। 

 

একাত্তর/এসি
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর