অফিস শুরুর প্রথম ৪০ মিনিট কক্ষে অবস্থান বাধ্যতামূলক: জনপ্রশাসনের নির্দেশ

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস শুরুর প্রথম ৪০ মিনিট আবশ্যিকভাবে নিজ কক্ষে অবস্থান করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত থাকতে হবে। দাপ্তরিক কর্মসূচি বা মিটিং নির্ধারণের ক্ষেত্রেও এই সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছিল।

অফিস আদেশে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস পরিচ্ছন্ন রাখার বিষয়েও বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে:

  • প্রাকৃতিক আলোর ব্যবহার: দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি পরিহার করে জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
  • বিদ্যুৎ সাশ্রয়: অফিসে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখতে হবে। এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। কক্ষ ত্যাগের সময় এবং অফিস শেষে কম্পিউটার, প্রিন্টারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ নিশ্চিত করতে হবে।
  • পরিচ্ছন্নতা ও মনিটরিং: অফিস কক্ষ, করিডোর, সিঁড়ি ও টয়লেট নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এসব নির্দেশনা সঠিকভাবে পালন হচ্ছে কি না, তা তদারকি ও মনিটরিং করার জন্য প্রতিটি দপ্তর ও সংস্থাকে ‘ভিজিল্যান্স টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া যেকোনো ধরনের আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে এই আদেশে।

একাত্তর/আরএ
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর