২৩ জুলাই থেকে শিল্প কারখানা বন্ধ ঘোষণা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯:৪৭ এএম

সরকার ঘোষিত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধের সময় দেশের সকল প্রকার শিল্প-কারখানা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে চলমান দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত শিথিল করা হয়েছে। একইসাথে পরবর্তী দুই সপ্তাহের জন্য আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। 

বর্তমানে চলমান কঠোর বিধিনিষেধে স্বাস্থ্যবিধি মেনে চালু রয়েছে পোশাক রপ্তানি খাতে নিয়োজিত কারখানাসহ অন্যান্য কারখানাগুলো। গণপরিবহন বন্ধ থাকায় এসময় কারখানায় যাওয়া-আসা করতে শ্রমিকদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কারখানায় গনপরিবহনের অভাবে পায়ে হেঁটে পৌঁছাতে দেরি হওয়ার কারণে মালিক কর্তৃক বেতন কাটার অভিযোগও পাওয়া যায়। একারণে চট্টগ্রামসহ কয়েকটি জায়গায় বিধিনিষেধের মধ্যেই বিক্ষোভ করেন শ্রমিকরা। 

আরও পড়ুন: যে পাঁচ কারণে শিথিল হলো কঠোর বিধিনিষেধ

এদিকে করোনার মধ্যে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কারখানায় যাতায়াত ও কারখানা চালু রাখা হলেও পোশাক খাতের শ্রমিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তিকার ব্যবস্থা করা হয়নি এখনো। বিষয়টি উল্লেখ করে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন অগ্রাধিকার ভিত্তিতে পোশাক শ্রমিকদের টিকাদানের আওতায় আনার দাবী জানিয়েছে। 

এদিকে ২৩ জুলাই থেকে ঘোষিত বিধিনিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। এসময় সড়ক, রেল, নৌ-পথ, বিমানসহ সবরকম পরিবহণ ব্যবস্থা বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, দোকান, পর্যটনকেন্দ্র, জনসামাগম। 


একাত্তর/আরএইচ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর