যে পাঁচ কারণে শিথিল হলো কঠোর বিধিনিষেধ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৯:৩৯ এএম

চলমান দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে এই শিথিলতার জন্য পাঁচটি কারণ উল্লেখ করা করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়। 

প্রজ্ঞাপনে কঠোর বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করার পেছনে পাঁচটি কারণ দেখানো হয়েছে। এগুলো হলো- 

১. পবিত্র ঈদুল আযহা উদযাপন

২. জনসাধারণের যাতায়াত

৩. ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা

৪. দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং

৫. অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখা

আরও পড়ুন: বিদেশি অস্ত্রসহ নওগাঁয় অস্ত্রব্যবসায়ী গ্রেপ্তার

করোনা মোকাবিলায় জাতীয় পরামর্শক কমিটির নির্দেশনার বাহিরে গিয়ে কঠোর বিধিনিষেধে এই শিথিলতা আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য ঈদুল আযহাকে কেন্দ্র করেই বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস সংক্রমণের যে ঊর্ধগতি পরিলক্ষিত হচ্ছে এই শিথিলতা তা আরও বাড়িয়ে দিবে আশঙ্কা বিশ্লেষকদের। 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দুই সপ্তাহের জন্য দেশব্যাপি আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করা হল। 


একাত্তর/আরএইচ

উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গুম তদন্ত কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করে অভিযোগ আসা অব্যাহত রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর