দখল হওয়া বনভূমি উদ্ধারের বিষয়ে যা জানালেন বনমন্ত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১২:৪২ পিএম

বনভূমি উজাড়ের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন প্রথম দিকে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানই বন ধ্বংস করে প্রকল্প বাস্তবায়নের করার চেষ্টা করে বলে স্বীকার করলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বললেন, দখল হওয়া আড়াই লাখ একর বনভূমির মধ্যে মাত্র ১০ শতাংশ উদ্ধার করা হয়েছে। বাকিটাও উদ্ধার করা হবে বলে জানালেন মন্ত্রী।

সরকারি হিসেবে এক লাখ ৬০ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় আড়াই লাখ একর বনভূমি দখল করে রেখেছে। যেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ৯৩ হাজার ৯২৩ একর বনভূমি।

টাঙ্গাইলের মধুপুরের ৪৫ হাজার একর ও গাজীপুরে ভাওয়ালের প্রায় ১২ হাজার একর বনভূমি দখলে রেখেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও প্রভাবশালীরা। 

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী স্বীকার করলেন, উন্নয়নের নামে দেদারসে বন উজার হচ্ছে। যা বিশ্বে এখন শীর্ষে। বন উজাড়ের কারণে প্রাণীরা বাসস্থান হারিয়ে লোকালয়ে আসছে, বাড়ছে এসব প্রাণীর মাধ্যমে সংক্রমিত ব্যাধি। 

বন পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, এখন বাংলাদেশে যে গতিতে বন উজাড় হচ্ছে সেটা পৃথিবীর একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছে। সুতরাং আমরা একটা চাচ্ছি বন সম্প্রসারণ, আরেকটা চাচ্ছি বন সংরক্ষণ। যেটা আছে সেটা শুধু সংরক্ষণ নয়, এ বনের এলাকা আরও কীভাবে আগামীতে বাড়ানো যায় সেটাও আমাদের চিন্তায় থাকবে।

তিনি বলেন, এখন উন্নয়নের সাথে আরেকটা শব্দ আমরা যোগ করেছি টেকসই উন্নয়ন। সুতরাং পরিবেশ এবং উন্নয়নের একটা ভারসাম্য থাকতে হবে। উন্নয়ন অবশ্যই আমাদের প্রয়োজন। তবে উন্নয়নের কারণে যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়।     

পুরোনো বন উজার করে নতুন করে বনায়ন বাড়ানোর চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে জানিয়ে তিনি বলেন, বন ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট আইন না থাকায় জটিলতা বাড়ছে। 

মন্ত্রী আরও বলেন, অনেকেই বলেন, উন্নয়ন পরিকল্পনার জন্য যদি গাছ কাটা পড়ে তাহলে আরেক জায়গায় আমরা ১০ হাজার গাছ লাগিয়ে দেবে। একটা বনের যখন একটা গাছ কাটা হয়, সেতাকে কেন্দ্র করে যে ইকোসিস্টেম, জীব বৈচিত্র্য সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। 

অবৈধ দখল থেকে প্রতিবছর কী পরিমাণ বনভূমি উদ্ধার করা হবে সেই লক্ষ্যও নির্ধারণ করা হবে। 

আরবিএস
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানির সক্ষমতা আরও বৃদ্ধির বিষয়ে ভারতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, নেপাল...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর