বর্তমান গ্যাস সংকটের পেছনে যে কারণ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম

আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস রূপান্তর করা নিয়ে সংকটের কারণেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের অভাব দেখা দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, গ্যাস রূপান্তরের দুটি ইউনিটের একটির সংস্কার হচ্ছে। অপরটিও দু-এক দিনের মধ্যে চালু হলে সংকট কমবে। 

প্রতি বছর শীত এলেই দেশে গ্যাসের সংকট বেড়ে যায়। শীতের তীব্রতায় পাইপ লাইনের ভেতরের জায়গা সংকীর্ণ হয়ে গ্যাস সংকট বাড়ে। তবে এবার আমদানি করা গ্যাসের একটি টার্মিনাল সংস্কারে থাকায় প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। তাই বাসাবাড়ি ও শিল্পখাতে গ্যাসের সংকটও বেড়েছে। 

গ্যাস-সংকটের কারণে শিল্পকারখানায়ও উৎপাদন যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি বাসা-বাড়িতেও মানুষের ভোগান্তি হচ্ছে। সিএনজিচালিত যানবাহনও অসুবিধার মধ্যে রয়েছে। শীত এলেই মাসের পর মাস গ্যাস থাকে না কোন কোন এলাকায়। তবে শিগগিরই ওই সংকট দূর হবে বলে মনে করছেন গ্রাহকেরা।

একই কথা প্রতিধ্বনিত হলো বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কথায়। তিনি বলেন, বর্তমান গ্যাস সংকট সাময়িক। একটি এফএসআরইউ নিয়মিত সার্ভিসিংয়ে থাকায় এই সংকট, দু একদিনের মধ্যে কেটে যাবে। তবে আরেকটি এফএসআরইউ নিয়মিত সার্ভিসিংয়ে যাবে সেটি মার্চ নাগাদ চালু হবে।

তিনি আরও বলেন, সরকার যেভাবে ২০২১ সালে দেশে শতভাগ বিদ্যুতায়ন করেছে, তেমনি ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। ০২৬ সালে গ্যাসের দৈনিক চাহিদা হবে ৬০০০ মিলিয়ন ঘনফুট। আমাদের সেভাবে প্রস্তুতি রয়েছে।

গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ প্রাধান্য সার ও বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখা। সে কারণে বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠান কম গ্যাস পাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। দেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে জানিয়ে সবাইকে এক হয়ে তা মোকাবেলার আহবানও জানান নসরুল হামিদ বিপু।

 

এআরএস
চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে...
বর্তমানে বাংলাদেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের যে মজুত রয়েছে তা ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই এবং এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে...
সাম্প্রতিক অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সাময়িক সংকট আমদানি বা উৎপাদনে কোনো ব্যর্থতার কারণে নয়; বরং পাইকার ও খুচরা ব্যবসায়ীদের একটি অংশের ‘যোগসাজশ ও পরিকল্পিত কারসাজির ফল’।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর