অবৈধ মোবাইল সেট আর চলবে না: পলক

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০১:২৪ পিএম

অনিবন্ধিত, অবৈধ বা চোরাই পথে আসা কোনো মোবাইল সেট কেউ যেন ব্যবহার করতে না পারে, সেজন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) আরও কার্যকর করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।   

মঙ্গলবার সকাল ৯টায় আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধিত বৈধ মোবাইল সেট ছাড়া বাংলাদেশের নেটওয়ার্কে অন্য কোনো অনিবন্ধিত, অবৈধ, চোরাই পথে আসা কোনো মোবাইল সেট কেউ যেন ব্যবহার করতে না পারে সেজন্য বিটিআরসি ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, এজন্য অল্প সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম (আইএমইআই) আরও কার্যকর করা হবে।

প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিটিআরসি পৌনে এক লক্ষ কোটি টাকা রাজস্ব সরকারের কোষাগারে জমা দিয়েছে উল্লেখ করে, সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে রপ্তানি আয় বাড়ানো, বিনিয়োগ বৃদ্ধি এবং স্মার্ট কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। এছাড়া রাজস্ব বৃদ্ধি করতে উৎস বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। 

জুনাইদ আহমেদ পলক বলেন, স্থানীয় শিল্পে বিটিআরসির একটা বড় ভূমিকা আছে। বাংলাদেশে ১৭টি মোবাইল ফোন অ্যাসেম্বলি প্ল্যান্ট হয়েছে। এখানে যাতে আরও বিনিয়োগ হয়, যেজন্য আমাদের ৫০ হাজারের মতো ছেলে-মেয়ে কাজ করছে।

এদিকে বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে জানিয়ে তিনি বলেন, ২০০৮ সালে ইন্টারনেটের গ্রাহক ৩৬ লাখ থাকলেও বর্তমানে ১৩ কোটি। ইন্টারনেট ঘনত্ব ছিলো ২ দশমিক ৫ শতাংশ আর বর্তমানে তা ৭৪ শতাংশ। ওই সময়ে প্রতি জিবি ইন্টারনেটের দাম ২৭ হাজার টাকা হলেও বর্তমানে ৪০ টাকায় নামিয়ে এনেছেন শেখ হাসিনা। 

আরবিএস
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি...
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
আবারও আলোচনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার বোবা হয়ে দোয়া চেয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর