প্রস্তাব পেলেই তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:৩৫ পিএম

বাংলাদেশ সরকারের প্রস্তাব পেলেই তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর বিষয়ে চীন প্রস্তুত হয়ে আছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির বেইজিংয়ের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প কবে শুরু হবে তা ঠিক না হলেও এটা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। চীন। বাংলাদেশে থেকে প্রস্তাব পেলেই কাজ শুরু হবে।

ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন নিয়ে জটিলতার মধ্যে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তের ভাটি থেকে তিস্তা-যমুনার মিলনস্থল পর্যন্ত নদীর প্রস্থ কমিয়ে ৭০০ থেকে ১০০০ মিটারে সীমাবদ্ধ করা হবে। আর নদীর গভীরতা বাড়বে ১০ মিটার পর্যন্ত।

প্রকল্পের আওতায় নদী শাসনের মাধ্যমে তিস্তার পানি প্রবাহকে সঠিক ব্যবস্থাপনায় আনা, ড্রেজিংয়ের মাধ্যমে পানি বহন ক্ষমতা বাড়ানো, নদীর দুই পারের বাঁধ মেরামত এবং আরো নতুন করে শতাধিক কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ করা।

এছাড়া তিস্তার উপকূল ব্যবস্থাপনা বিষয়ক নানা অবকাঠামো নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ ও গ্রীষ্মকালে পানি সংকট দূর করতে এ প্রকল্পে বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হবে।

আর এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে পানি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব কাটিয়ে শুকনো মৌসুমে তিস্তার পানি ধরে রাখা যাবে। আর নদীর দুই তীরের সড়কের পাশে ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণ সুবিধাদি গড়ে তোলা হবে।

ইমেজ: সংগৃহীত।

এছাড়া প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশের দারিদ্র্য পীড়িত উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জনজীবনের উন্নয়নে যুগান্তকারী বিপ্লব ঘটবে বলে মনে করা হচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনায় ব্যয় ধরা হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা, যা চীনের সহায়তায় করা হবে বলে আলোচনা চলছে।

রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছে চীন

এদিন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতার অবসান ঘটাতে অস্ত্রবিরতির জন্য কাজ করছে বেইজিং।

তিনি বলেন, তিনটি রাজ্যে যুদ্ধবিরতি হয়েছে। আমরা রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছি৷ যেনো সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম হয়।

ইয়াও ওয়েন বলেন, চীন মিয়ানমারের সাথে যোগাযোগ করছে। যুদ্ধবিরতির জন্য আলোচনা করছি। আমি অনুমান করে মন্তব্য করতে চাই না। আমরা আশা করি সকল পক্ষের সহায়তায় যুদ্ধবিরতি সম্ভব।

‘মিয়ানমার পরিস্থিতি এখন অনেকটাই জটিল। তবে বাংলাদেশ, মিয়ানমার ও চীন যৌথ উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে,’ আশা চীনের রাষ্ট্রদূতের।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং প্রত্যাশা করে যে, ঢাকা ও নেপিতাও একযোগে কাজ চালিয়ে যাবে।

এদিকে বাংলাদেশ বড় ধরনের রিজার্ভ সংকটে পড়লে, তা সমাধানে চীন পাশে থাকবে বলেও মন্তব্য করেছেন ইয়াও ওয়েন।

আরবি
কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, সার্ভিস সেন্টার ও তিনটি প্লাটফর্মের সূচনায় ফলপ্রসূ হয়েছে চীন সফর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর