বিশ্ব ইজতেমার মাঠে আসছেন মুসল্লিরা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:০৪ এএম

বিশ্ব ইজতেমার বাকি আর মাত্র এক দিন। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। টঙ্গীর তুরাগ নদীর তীরে, শুক্রবার থেকে শুরু হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  

দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে রোববার শেষ হবে।

শীত উপেক্ষা করে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা, স্বেচ্ছাশ্রমে ইজতেমা ময়দান প্রস্তুত করছেন।

এরমধ্যেই ইজতেমায় যোগ দিতে ময়দানে আসতে শুরু করেছেন অনেক মুসল্লি। প্রথম পর্বে জোবায়েরপন্থি মুসল্লিরা অংশ নেবেন। চার দিন বিরতির পর ৯ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। এ পর্বে অংশ নেবেন সাদপন্থি মুসল্লিরা।

ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের জন্য ১১ জোড়া বিশেষ ট্রেন চলবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মিডিয়া সেল স্থাপনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তুরাগ নদে সেনাবাহিনীর সদস্যরা অস্থায়ী সেতু তৈরি করেছেন বলেও জানা গেছে।

ইজতেমা নিরাপদ ও সুষ্ঠুভাবে শেষ করতে মুসুল্লিদের কিছু নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছে পুলিশ।

ইজতেমায় নিরাপত্তার স্বার্থে জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন-

ঢাকা মেট্রোপলিটন পুলিশ: উপপুলিশ কমিশনার, উত্তরা-০১৩২০-০৪১৭৪০, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এয়ারপোর্ট)-০১৩২০-০৪১৭৪১, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণখান)-০১৩২০-০৪১৭৪২, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তরা)-০১৩২০-০৪১৭৪৩, সহকারী পুলিশ কমিশনার (উত্তরা)-০১৩২০-০৪১৭৫৪, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট)-০১৩২০-০৪১৭৫৭, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন)-০১৩২০-০৪৩৯৫৫, অফিসার ইনচার্জ, উত্তরা পূর্ব থানা-০১৩২০-০৪১৭৮৯, অফিসার ইনচার্জ, উত্তরা, পশ্চিম থানা–০১৩২০-০৪১৮১৭, অফিসার ইনচার্জ-তুরাগ থানা-০১৩২০-০৪১৮৪৫, ট্রাফিক কন্ট্রোল রুম-০১৭১১-০০০৯৯০।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ: উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ)-০১৩২০-০৭০৩৩০, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ)-০১৩২০-০৭০৬৪১, সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন)-০১৩২০-০৭০৬৫৮, অফিসার ইনচার্জ, টঙ্গী পশ্চিম থানা-০১৩২০-০৭০৭৫১, ডিউটি অফিসার, টঙ্গী পশ্চিম থানা-০১৩২০-০৭০৭৫৯, অফিসার ইনচার্জ, টঙ্গী পূর্ব থানা-০১৩২০-০৭০৭২২, ডিউটি অফিসার্র, টঙ্গী পূর্ব থানা-০১৩২০-০৭০৭৩০, ডিউটি অফিসার্র, টঙ্গী পূর্ব থানা-০১৩২০-০৭০৭৩০, ইজতেমা কন্ট্রোল রুম (হটলাইন)-০১৩২০-০৭২৯৯৯, কন্ট্রোল রুম, জিএমপি-০১৩২০-০৭২৯৯৮, ট্রাফিক কন্ট্রোল রুম-০১৩২০-০৭১২৯৮।

র‍্যাব: র‍্যাব-১ কন্ট্রোল রুম-০১৭৭৭৭১০১৯৯, র‍্যাব হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম-০১৭৭৭৭২০০২৯ এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

আরবিএস
আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পাকিস্তানি মওলানা খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের দ্বিতীয় দিনের ইবাদত শুরু করেছেন মুসল্লিরা। 
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দুই ধাপে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নাজাম অনুষ্ঠিত হয়েছে। 
টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির অংশগ্রহণে মুখর টঙ্গীর তুরাগ পাড়। শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর