আমবয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ এএম

টঙ্গীর তুরাগ পাড়ে লাখো মুসল্লির ইবাদত বন্দেগির মধ্য দিয়ে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলীগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। এ পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। হালকা শীত উপেক্ষা করে মুসল্লিদের পাদচারণায় মুখর রয়েছে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা।

এদিকে টয়লেট স্বল্পতা, সুপেয় পানির সঙ্কটের অভিযোগ করেছেন মুসল্লীরা। তাদের দাবি, ইজতেমা ময়দানের আশপাশের অনেক জায়গা দখল হয়েছে। অবৈধ দখল থেকে ইজতেমার জায়গা উদ্ধার করে মুসল্লিদের ইবাদত সুন্দরভাবে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবিও জানিয়েছেন তারা।

বাংলাদেশের মাওলানা জোবায়ের পক্ষের তবলীগের এই অনুসারীরা দুই পর্বে করার দাবি জানিয়েছেন। তারা বলছেন, এক পর্বে মাওলানা জোবায়েরের অনুসারীদের জায়গা সংকুলান হচ্ছে না।

আয়োজক সূত্র জানিয়েছে, রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একাত্তর/এসি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানী ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর