দেশের আইন মেনেই সম্প্রচারের কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

দেশের আইন মেনেই সম্প্রচারের কাজ করতে হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ক্যাবল টিভি ও  ইন্টারনেট সেবার ডিজিটাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। ওটিটি প্ল্যাটফর্ম বা প্রযুক্তির নতুন নতুন যা কিছু আছে তা গ্রহণ করতে হবে তবে আইন ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে হুমকি হবে এমন কিছু করতে দেয়া হবে না

রোববার সচিবালয়ে ক্যাবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

বৈঠকে কোয়াবের পক্ষ থেকে নানা সমস্যার কথা তুলে ধরা হয়। যদিও সংগঠনটি ডিজিটাল পদ্ধতিতে যাবার পক্ষে মত দেয়। তবে ওটিটি প্ল্যাটফর্মে দেশীয় এবং বিদেশি চ্যানেল দেখানোর বিরুদ্ধে মত দেয়। সংগঠনটির দাবি এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং তদারকির অভাব আছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে নতুন নতুন প্রযুক্তি আসবে এবং সেগুলো গ্রহণ করতে হবে। তবে তা দেশের আইন মেনেই গ্রহণ করতে হবে। দ্রুত এসব বিষয়ের একটি যৌক্তিক সমাধান হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ডিশ লাইনের ক্যাবলগুলো মাটির নিচ দিয়ে নিতে হবে। মাটির ওপরে কোনো ক্যাবল থাকবে না। আর উন্নত প্রযুক্তির সঙ্গে সমন্বয় রাখার পাশাপাশি, দেশের আইন মেনেই সম্প্রচারের কাজ করতে হবে।

টেলিভিশন চ্যানেলগুলো অপারেটরের ক্ষেত্রে দেশের আইন ও নিরাপত্তার কোনো ব্যত্যয় হোক সেটি যেন না হয় উল্লেখ করে এ আরাফাত বলেন, কোথাও কোনো ব্যত্যয় হলে সেটি গুরুত্বের সঙ্গে দেখা হবে। 

এসব বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার দাবি তুলে ক্যাবল টিভি সম্পর্কিত যাবতীয় আইন-বিধি সংস্কারের দাবি জানান কোয়াব প্রতিনিধিরা।

আরবিএস
কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে...
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতা ও তাণ্ডবের জন্য ‘তৃতীয় পক্ষ’কে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। একই সঙ্গে তিনি বলেছেন, নৈরাজ্যের...
কোটাবিরোধী আন্দোলনকারীরা দফায় দফায় দাবি পরিবর্তন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলছেন, তারা একেক বার রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের কাছে দাবি জানাচ্ছে। তাদের...
সর্বোচ্চ আদালতের আদেশে ২০১৮ সালে কোটা বাতিল সংক্রান্ত সরকারের পরিপত্র বলবৎ আছে উল্লেখ করে জনদুর্ভোগ তৈরি থেকে আন্দোলনকারীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর