মিয়ানমারের ফাঁদে পা দেবে না বাংলাদেশ: কাদের 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৩ পিএম

মিয়ানমার যতোই প্রলুব্ধ করুক না কেন বাংলাদেশ কোনো ফাঁদে পা দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার যতোই প্রলুব্ধ করুক, বাংলাদেশ কোনো ফাঁদে পা দেবে না। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় বাংলাদেশ।

মিয়ানমার অভ্যন্তরীণ যুদ্ধ পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে জান্তা সরকারের নিরাপত্তারক্ষীদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার মধ্যে এ কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সামরিক জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলির পর চৌকি ছেড়ে পালিয়ে এ পর্যন্ত দেশটির আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অন্তত ৯৫ সদস্য অস্ত্রসহ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিদ্রোহীদের হামলায় একের পর এক জায়গা হারাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। আবার তাদের হামলার গোলাবারুদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেও পড়ছে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ কখনোই যুদ্ধের পক্ষে নয়। এটি তাদের নিজস্ব কনফ্লিক্ট। এটি যেন পার্শ্ববর্তী দেশের জন্য আতঙ্কের কারণ না হয়।

সীমান্তবর্তী দেশে সংঘাতের মধ্যেই রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সেই বৈঠকের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চীনের প্রতিনিধিকে গতকাল বলা হয়েছে যে, এ ধরনের সংঘাত থেকে দুরে থাকতে মিয়ানমারকে যেনো অনুরোধ করে চীন। 

আরবি
চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ-বিএফআইইউ।
ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মিরপুর-১০ ও শেরেবাংলা নগর এলাকায় দুইজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে।
সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন আসামি করে হত্যা মামলার আবেদন করা হয়েছে।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর