শেখ হাসিনার উদ্ভাবন কাজে লাগাতে চায় নেপাল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম

বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের ধারনার মূল উদ্যোক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে স্বাস্থ্য সেবা। শেখ হাসিনার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব নেতারা। সেই সঙ্গে শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’কে জাতিসংঘের ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বনেতারা। এখন এই ধারনা গ্রহণ করতে চায় নেপাল সরকার।

মঙ্গলবার নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেনের সঙ্গে প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং নিজ দেশে তা বাস্তবায়নের কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিকের প্রস্তাবনার সাথে জাতিসংঘের ৭৫টি দেশ যুক্ত হয়েছে। অর্থাৎ ৭৫টি দেশ কমিউনিটি ক্লিনিকের প্রস্তাবনাকে সরাসরি গ্রহণ করেছে। তারা বলেছে, যদি সর্বজনীন স্বাস্থ্যসেবা দিতে হয়, তাহলে প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করতে হবে।

 বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক প্রাথমিক স্বাস্থ্যসেবাদানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক অনুকরণ করার জন্য, পাশাপাশি গ্রহণ করার জন্য ৭৫টি দেশ একসঙ্গে যুক্ত হয়েছে।

১৪ হাজারের বেশি ক্লিনিক আছে বাংলাদেশ। কমিউনিটি ক্লিনিক থেকে ৩২ রকমের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। প্রাইমারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন রকম স্বাস্থ্যসেবা দেওয়া হয় কমিউনিটি ক্লিনিকে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়েছে।

প্রতিটা কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন গড়ে ৪০ জন সেবা নেয়। প্রতিদিন সারা বাংলাদেশে গড়ে ৫ থেকে ৬ লাখ মানুষ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। মাসে দেড় কোটি এবং বছরে প্রায় ১৮ কোটি মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেয়।

মঙ্গলবার সাক্ষাৎকালে নেপাল সরকারের রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্যখাতের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের প্রসংশা করেন। বিশেষ করে, বাংলাদেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক ধারণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ধারণাকে কীভাবে নেপালেও কাজে লাগানো যায় এ বিষয়ে নেপাল রাষ্ট্রদূত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এর কাছে জানতে চান।

এ প্রসঙ্গে নেপাল রাষ্ট্রদূতকে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপনের চিন্তা এবং এর সম্প্রসারণ সবই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মস্তিষ্কনিসৃত ব্যাপার। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী চিন্তার ফসল হিসেবে স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গেছে। জাতিসংঘের সদস্যভুক্ত প্রায় ৭৮টি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ধারণাকে গ্রহণ করেছে। এসব ক্লিনিক থেকে ৩২ রকমের ওষুধ বর্তমানে বিনামুল্যে দেয়া হচ্ছে। আগামীতে এসব ক্লিনিকের সেবার পরিধি আরও বিস্তার করার চিন্তাভাবনাও চলছে আমাদের। আর নেপাল সরকার এই কনিউনিটি ক্লিনিক ধারণাকে নিজ দেশে কাজে লাগাতে চাইলে বাংলাদেশ থেকে আমরা প্রয়োজনীয় সহায়তা দেবার চেষ্টা করবো।

আলাপের সময় বাংলাদেশের শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে বর্তমানে কর্মডেবা নামে একজন ভুটানের রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নেপাল রাষ্ট্রদূতকে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ভুটান থেকে একজন রোগী চিকিৎসা নিতে আমাদের দেশের শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে এসে ভর্তিরত অবস্থায় আছেন।

তিনি আরও কলেন, ভুটানের ওই রোগীর যে চিকিৎসা সম্ভব হয়নি সেটি এখন বাংলাদেশে হচ্ছে। অনুরূপভাবে নেপাল থেকেও কোন গুরুতর রোগী চিকিৎসা নিতে আমাদের দেশে এলে আমরা তাদেরকেও চিকিৎসা সেবা দিতে সচেষ্ট হবো।

স্বাস্থ্যমন্ত্রীর আলাপের সময় বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে নেপালের বেশি সংখ্যাক শিক্ষার্থীদের পড়ালেখার বিশেষ সুযোগ প্রদান প্রসঙ্গে অনুরোধ করেন নেপালের রাষ্ট্রদূত। একইসাথে নেপাল-বাংলাদেশ স্বাস্থ্য পর্যটন খাত তৈরি করা বিষয়েও উভয়ে আলাপ করেন।

সাক্ষাতের সময় উভয় দেশে ভ্যাকসিন সযোগ-সুবিধা বৃদ্ধি করা, প্রাইমারি স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিনিময় করা নিয়েও কথা হয়।

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর