মিয়ানমারে সংঘাত: অস্থিতিশীলতা দূর করতে কাজ করবে বাংলাদেশ-ভারত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০১ পিএম

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে তৈরি হওয়া অস্থিতিশীলতা দূর করতে বাংলাদেশ ও ভারত এক যোগে কাজ করবে।

বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় দেশটিতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের।

নয়দিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠক শেষে হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন।

তবে কোন উপায়ে দুই দেশ কাজ করবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনদিনের ভারত সফরের প্রথমদিন বুধবার সকালে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। সরদার প্যাটেল ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে মঙ্গলবার তিন দিনের দ্বিপাক্ষিক সফরে নয়াদিল্লি পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম ভারত সফর।

মিয়ানমারের অভ্যন্তরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে স্থিতিশীলতা ফেরাতে ভারতের জাতীয় নিরাপত্তার উপদেষ্টার সঙ্গে বৈঠকের মিয়ানমার ইস্যু নিয়ে আলোচনা হয় হাছান মাহমুদের।

গত কয়েকদিনে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, পুলিশ, ইমিগ্রেশন কর্মকর্তাসহ ২৬৪ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বুধবার হোয়াইক্যং সীমান্ত নতুন করে ৬৪ জনের আসায় এই সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দে দিশেহারা হয়ে যায় মানুষ। সীমান্তের ওপার থেকে মর্টার শেল এসে আছড়ে পড়তে থাকে বাংলাদেশ ভূখণ্ডে।

মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের এলাকা মঙ্গলবার আরো বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ে উখিয়ার থাইয়্যংখালী সীমান্ত পর্যন্ত।

তবে বুধবার সংঘর্ষ স্তিমিত হয়ে আসায় গোলাগুলির শব্দ কিছুটা কমেছে। এলাকাবাসী জানিয়েছেন, তুমব্রু ও ঘুমধুম সীমান্তের ওপারে বেশিরভাগ অংশ আরাকান আর্মি দখল করে নিয়েছে।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে হাছান মাহমুদ সাংবাদিকদের আরও বলেন, রমজানে ভারত থেকে আমদানি করা পণ্যের যেন দাম বৃদ্ধি করা না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়া অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে কাজ করার ব্যাপারেও একমত হয়েছে দুই দেশ।

মন্ত্রী বলেন, ভারতের সাথে যোগাযোগ বৃদ্ধিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেএসএইচ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর