নতুন করে বেসরকারি মেডিকেলের পক্ষে নন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০২ পিএম

দেশের নতুন করে আর কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে নন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি  ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এদিকে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষার বিষয়েও কথা বলেন সামন্ত লাল সেন। বলেন, আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা কঠিন চ্যালেঞ্জ। তবে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পূর্ণরূপে ডিজিটাইজেশন করা হয়েছে এবং প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থাও নেয়া হয়েছে। 

সামন্ত লাল সেন বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা সামনে রেখে এক মাস আগে থেকে অনলাইন ও অফলাইনের সকল কোচিং বন্ধ করে দেয়া হয়েছে। ভর্তি পরীক্ষা শতভাগ প্রশ্ন ফাঁসমুক্ত নিশ্চিত করার জন্য প্রশ্ন বহনকারী বক্সে থাকবে ডিভাইস। যা নিদিষ্ট সময়ে আগে খোলা যাবে না।

এছাড়া পরীক্ষা কেন্দ্রের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা থাকবে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন এক লাখ চার হাজার ৩৭৪ জন। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা পাঁচ হাজার ৩৮০ এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ২৯৫।

চারটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ এবং দুইটি মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে। 

আরবি
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর