সাংবাদিকদের হুট করেই ছাঁটাই নয়: আরাফাত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম

সাংবাদিকতার নামে যারা অপ-সাংবাদিকতা করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে একমত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তিনি বলেছেন, হুট করে বা কম সময়ের নোটিশে কোনো সংবাদকর্মীকে প্রতিষ্ঠান ছাটাই করতে পারবেনা। কোনো সংবাদকর্মীকে ছাঁটাই করতে হলে তিন মাস আগে নোটিশ দিতে হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।  

প্রতিমন্ত্রী বলেন, অপতথ্যকে দমন করতে গিয়ে সরকার মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে চায়না, এটা সরকারের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য। 

ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একটি জবাবদিহিতার মধ্যে আনা  প্রয়োজন, সাংবাদিকদের এমন দাবিরও সঙ্গে একমত পোষণ করেছেন প্রতিমন্ত্রী।   

সারাদেশে ক্যাবল নেটওয়ার্কের কাজ শিগগিরই ডিজিটালাইজ করার কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, ক্লিন ফিড ছাড়া কেউ টেলিভিশন চালাতে পারবেনা। এমনটা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 
সাংবাদিকের চাকরিচ্যুতি কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আমরা সংশ্লিষ্ট টিভি কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মাত্র ১৩ বছর বয়সেই সুইমিং পুলে রাজত্ব কায়েম করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের সাঁতার জাদুকর ইউ জিদি! লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক দুই বছর আগে টোকিও এশিয়ান গেমসে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল...
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর