আরএসএফ’র প্রতিবেদন অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৯ পিএম

বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর প্রতিবেদন অসম্পূর্ণ, অপর্যাপ্ত এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 

সোমবার আরএসএফ’র সাম্প্রতিক প্রতিবেদন ও র‌্যাঙ্কিং নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের বিকাশে সরকার যে ধারাবাহিক ভূমিকা রেখে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে তার অবমূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনটি পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী প্রতিবেদনে তাদের (আরএসএফ) ভুল তথ্য সংশোধন করে বাস্তবতার প্রতিফলন ঘটবে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে, তবে উন্নত দেশের পর্যায়ে না পৌঁছালেও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।

প্যারিসভিত্তিক আরএসএফ’র গবেষণায় মুক্ত গণমাধ্যমের অবস্থানে  ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩ তম। এটিকে ‘অসত্য তথ্য’ উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনেক দেশ এই রেফারেন্স ব্যবহার করছে। যা ভুল। এখন সময় এসেছে ভুলগুলো ধরিয়ে দেওয়ার।

এ প্রতিবেদনে সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের বিকাশে সরকার যে ধারাবাহিক ভূমিকা রেখে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে অবমূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের প্রতিবেদনকে উদাহরণ টেনে সরকার বিরোধীরা দেশ ও দেশের বাইরে থেকে বাংলাদেশকে নিয়ে নেগেটিভ ব্রান্ডিংয়ে লিপ্ত।

 

একাত্তর/জো
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ থেকে ১৭ হাজার ৭৭৭ শ্রমিকের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর বর্তায় উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে ওই প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর