পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৩০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ চুন্নুর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর এক হাজার ৩০০ কোটি টাকার অডিট আপত্তি ও আর্থিক খাতের অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।

তিনি বলেছেন, সরকার শক্তভাবে এসব বিষয়ে পদক্ষেপ না নিলে দেশ খালি হয়ে যাবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চুন্নু এসব কথা বলেন।

পত্রিকায় প্রকাশিত সংবাদের থেকে উদ্ধৃতি দিয়ে মুজিবুল হক বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৩০০ কোটি টাকার আর্থিক অনিয়ম। সব থেকে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সরকার যদি শক্তভাবে এগুলো হ্যান্ডল না করে, তাহলে তো দেশ খালি হয়ে যাবে। ব্যাংক তো খালি হয়ে গেছে। ব্যাংকের মাধ্যমে এই যে এসব অর্থ যায়, নিশ্চয়ই এটা ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েস?

তিনি আরও বলেন, এগুলো দেখার দায়িত্ব কার? আমরা কোথায় যাবো? অর্থ ও বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এগুলো না দেখেন…বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে থাকে। এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার, এটা তাদেরই রিপোর্ট (বাংলাদেশ ব্যাংক) । তাহলে এত দিন তারা কী করেছিলো?

বাংলাদেশ ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি সে প্রশ্ন রেখে বিরোধীল দলীয় চিফ হুইপ চুন্নু বলেন, তারা কী জানে না কোন আইটেমের প্রাইস কত? কোন ব্যবসায়ী কোন হিসাব থেকে এলসি করে? এটা ওভার ইনভয়েস হচ্ছে না আন্ডার ইনভয়েস হচ্ছে, তারা কি জানে না? দেশে আমদানি-রপ্তানি একটি বিভাগ আছে।

তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে উঠে নেগেটিভ নিউজ দেখলে মনটা খারাপ হয়ে যায়। হাসপাতালে এন্ডোস্কপি করতে গিয়ে মারা যায়। তাকে অস্ত্রোপচারকক্ষে ঢোকানো হলো, তারপর বলা হলো মারা গেছে। খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে। আমার মনে হয় সব এলোমেলো হচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কঠিন হন। মানুষ এখন ভাবছে সরকারি দল ও বিরোধী দল কী করে? জবাবদিহি কোথায়? সরকার শক্ত না হলে আমাদের তো যাওয়ার আর জায়গা নেই। আশা করবো সরকার কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করবে ও ব্যবস্থা নেবে।

কেএসএইচ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর