পাঁচ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ পিএম

আগামী পাঁচ বছরে সরকার ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর কর্মপরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন কর্মী বিদেশে গেছেন কাজের জন্য। ২০২৩ সালে এ সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জনে।

স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের জবাবে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। রোহিঙ্গাদের কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার ঝুঁকির মধ্যে নেই। ২০২৩ সালে সৌদি আরবে ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪, ওমানে ১ লাখ ২৭ হাজার ৮৮৩, সংযুক্ত আরব আমিরাতে ৯৮ হাজার ৪২২ জন, কাতারে ৫৬ হাজার ১৪৮ এবং কুয়েতে ৩৬ হাজার ৫৪৮ জন কর্মী পাঠানো হয়েছে।

আরেক স্বতস্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় ১৭৬টি দেশে কর্মী পাঠানো হচ্ছে।

কেএসএইচ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর