এবার দ্বিগুণ হচ্ছে টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৫:৩১ পিএম

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বৃদ্ধি করার তিন মাস পর টেক্সটাইল শ্রমিকদের মজুরি বাড়াতে যাচ্ছে সরকার। মজুরি সংক্রান্ত খসড়া প্রস্তাব ইতোমধ্যে চূড়ান্ত করেছে ন্যূনতম ওয়েজ বোর্ড।  

ওয়েজ বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ হতে যাচ্ছে, যা আগের মজুরির প্রায় দ্বিগুণ। ২০১৮ সালে নির্ধারণ করা মজুরি ছিল ৫ হাজার ৭১০ টাকা। এ খাতের উদ্যোক্তারা বলছেন, আগের চেয়ে অনেকটাই বাড়ানো হচ্ছে মজুরি।

প্রস্তাবিত মজুরির পক্ষে যুক্তি দিয়ে টেক্সটাইল উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে যেখানে ৫৬ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে, সেখানে টেক্সটাইল খাতে মজুরি বাড়ানো হচ্ছে ৭৫ শতাংশ। এছাড়া টেক্সটাইল খাতের শ্রমিকদের কাজ পোশাক খাতের তুলনায় অপেক্ষাকৃত হালকা বলেও দাবি করেন তারা। তাই কাজ অনুযায়ী মজুরির এই হারে বৃদ্ধির যৌক্তিকতা আছে।  

ন্যূনতম ওয়েজ বোর্ডের সচিব রাইসা আফরোজ বলেন, 'টেক্সটাইল খাতের শ্রমিকদের মজুরির ড্রাফট চূড়ান্ত হয়েছে। শিগগিরিই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।’ প্রস্তাবিত মজুরি কারখানা মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সম্মতির ভিত্তিতেই ঠিক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্পিনিং, উইভিং, ডায়িং, প্রিন্টিং ও ফিনিশিংসহ সংগঠনটির সদস্যভুক্ত কারখানা ১ হাজার ৭৮০টি। 

বিটিএমএর ভারপ্রাপ্ত মহাসচিব মনসুর আহমেদ বলেন, এসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ৫ লাখ। এছাড়া সদস্য বহির্ভূত কারখানা হিসাব করলে শ্রমিক সংখ্যা ৮ লাখের বেশি হবে। টেক্সটাইল খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা হবে বলে আমরা জেনেছি। এই মজুরি কিন্তু একেবারে কম নয়।’

তিনি আরও বলেন, ‘পোশাক খাতে মজুরি বেড়েছে ৫৬ শতাংশ (৮ হাজার থেকে বেড়ে ১২ হাজার টাকা হয়েছে), আর আমাদের এ খাতে বাড়ছে ৭৫ শতাংশ।’

টেক্সটাইল খাতে মজুরি নির্ধারণ-সংক্রান্ত বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি ছিলেন মো. শাহজাহান সাজু। তিনি জানান, সভায় সবাই এই মজুরিতে সম্মত হয়েছেন। এছাড়া পোশাক খাতের বিবেচনায় এ খাতে বেশি হারে বেড়েছে।

এআরএস
তৈরি পোশাক খাতের উন্নতিতে সৌদি আরবের উদ্যোক্তারা এতোটাই অভিভূত যে পণ্য নয় বরং বাংলাদেশ থেকে কারখানা নিতে চান তারা।
সাহসী ও স্বাধীন সাংবাদিকতার প্রথম শর্তই হলো গণমাধ্যমকর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। তাই সবার জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো তৈরির সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। কর্মী ও প্রতিষ্ঠানের...
বাংলাদেশ থেকে গার্মেন্টস খাতকে সরিয়ে নিয়ে যেতে পাশের দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসাইন।
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কারখানা বন্ধ থাকায় পোশাকের কার্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি...
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর